বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনি পৌর মাছ বাজার এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পালটা মিছিল বের করেন।
একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে একের পর এক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তাঁরা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
কুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সূত্র:Jugantor।
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ