কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা

মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া প্রকাশ: ১:২৩ দুপুর | ২৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা
শেয়ার
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ বজলুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। 

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য জয়নাল আবেদীন জানুসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় মাদকের ভয়াবহ কুফল, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও আলোকিত জীবন গড়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪