হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কনসার্টে প্রিয় শিল্পীর গান উপভোগ করার পাশাপাশি নিজের উচ্ছ্বাসও ভিডিওতে ধরে রাখতে চান অনেকে। এত দিন এমন মুহূর্ত ধারণ করতে সামনের ও পেছনের ক্যামেরা আলাদাভাবে ব্যবহার করতে হতো। এবার সেই ঝামেলা কমাতে নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে একই সময়ে ফোনের সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ‘ডুয়াল ক্যামেরা মোড’ পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহারকারী নির্বাচিত কয়েকজনের কাছে ফিচারটি পৌঁছেছে। নতুন এ সুবিধায় পেছনের ক্যামেরা দিয়ে সামনের দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের মুখও রেকর্ড করা যাবে। ফলে দুটি ক্যামেরার দৃশ্য একই ছবি বা ভিডিওতে দেখা যাবে।
ফিচারটিতে ক্যামেরার দৃশ্য সাজানোর সুবিধাও থাকছে। পেছনের ক্যামেরার দৃশ্য বড় পর্দাজুড়ে থাকবে। অন্যদিকে, সামনের ক্যামেরায় ধারণ করা মুখ দেখা যাবে ছোট একটি উইন্ডোতে। চাইলে ছোট উইন্ডোটি পর্দার যেকোনো জায়গায় সরিয়ে নেওয়া যাবে। এতে ভিডিওর গুরুত্বপূর্ণ কোনো অংশ ঢেকে যাওয়ার আশঙ্কা কমবে।
এ ছাড়া ক্যামেরার দৃশ্য অদলবদলের সুবিধাও থাকছে। ঘোরানোর বোতামে চাপ দিলে সামনের ক্যামেরার দৃশ্য পুরো পর্দাজুড়ে চলে আসবে এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট উইন্ডোতে দেখা যাবে। তবে দুটি ক্যামেরাই একসঙ্গে ভিডিও ধারণ করতে থাকবে।
ছবি বা ভিডিও ধারণের পর তা হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। পাঠানোর আগে ক্যাপশন যোগ করা এবং প্রয়োজনীয় সম্পাদনার সুযোগও থাকবে।
আরও পড়ুন
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীই ফিচারটি পাচ্ছেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করলেই যে সবার ফোনে সুবিধাটি চালু হবে, এমন নয়। ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। কবে নাগাদ সবার জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
নতুন এই সুবিধা ভ্লগার, ভ্রমণপ্রেমী এবং ভিডিও নির্মাতাদের জন্য বেশ কাজে আসতে পারে। কারণ, কোনো মুহূর্তের দৃশ্য ধারণের পাশাপাশি সেই মুহূর্তে নিজের প্রতিক্রিয়াও একই ভিডিওতে তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ
স্বর্ণের দামে ফের বড় পতন