কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
বৃক্ষ,বই,ফুটবল নিয়ে শিক্ষার্থীদের পাশে  দক্ষিণ খোশবাস ইউনিয়ন ছাত্রদল
বৃক্ষ,বই,ফুটবল নিয়ে শিক্ষার্থীদের পাশে দক্ষিণ খোশবাস ইউনিয়ন...
0:00
0:00

বৃক্ষ,বই,ফুটবল নিয়ে শিক্ষার্থীদের পাশে দক্ষিণ খোশবাস ইউনিয়ন ছাত্রদল

ইলিয়াছ হোসাইন প্রকাশ: ১২:৫২ দুপুর | ২৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
বৃক্ষ,বই,ফুটবল নিয়ে শিক্ষার্থীদের পাশে  দক্ষিণ খোশবাস ইউনিয়ন ছাত্রদল
শেয়ার
"শিক্ষা-ঐক্য-প্রগতি, সবার আগে বাংলাদেশ, বরুড়া চিনবে বাংলাদেশ" এ স্লোগানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শিক্ষা, পরিবেশ ও ক্রীড়ায় মনন বিকাশে কুমিল্লা বরুড়া উপজেলার ৪ নং দক্ষিণ খোশবাস ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় এবং মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা, খেলাধুলার সরঞ্জাম ও শিক্ষা উপকরণ বই বিতরণ করা হয়।আজ বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নির্দেশে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী  জাকারিয়া তাহের সুমনের ব্যক্তিগত কর্মকর্তা তাজিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা সম্পাদক ও মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি  আবুল খায়ের আবু, উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক  আঃ রব, মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অসিউল্ল্যাহ , ০৪ নং দঃ খোশবাস ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাআলম, বরুড়া উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক  এবং ৪ নং দক্ষিণ খোশবাস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক, এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য মেহেদী,আবির,রিমন সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দক্ষিণ খোশবাস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী আলাউদ্দিন বলেন,আমাদের এ আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশ সংরক্ষণের প্রতি উৎসাহিত করা। এবং আগামী দিনে শিক্ষার্থীরা সবুজ - সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন।আমার কাজ শিক্ষার্থীদের মাঝে  স্বপ্নের বীজ বুনন করে দেওয়া।সবুজের চর্চা করানো।খেলা,ধুলা এবং সংস্কৃতিতে প্রান্তিক শিক্ষার্থীরা যাতে বেড়ে উঠে আমাদের ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার দীর্ঘ পরিকল্পনা রয়েছে।


শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪