কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ১
0:00
0:00

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ১

কুবি প্রতিনিধি প্রকাশ: ২:২৪ দুপুর | ২৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ১
শেয়ার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় এলাকার এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাঁর পরিচয় ও আঘাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুর্বৃত্তরা বারুদ দিয়ে তৈরি ককটেল বিস্ফোরণ ঘটায়। ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করব এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করব।’

প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪