কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া প্রকাশ: ১২:৩০ দুপুর | ২৭ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
শেয়ার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশি হুইস্কি উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ মনির হোসেন ভূঁইয়া (৪৫)-কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার ৫নং দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য।

অপরদিকে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৬ বোতল MCDOWELLS No.1 LUXURY BLENDED WHISKY উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে এসআই মোহাম্মদ তারেক আজিজ সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘীরপাড় এলাকায় আইফল রমিজ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মোঃ আরিফুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া শুক্রবার এএসআই মোঃ নুর আল আহসান সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন।


শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪