হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম মজুমদারের গণসংযোগ ও মতবিনিময়
নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম মজুমদার। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বৃহস্পতিবার হেসাখাল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে গণসংযোগ করেন অহিদুল ইসলাম মজুমদার। গণসংযোগ শেষে হেসাখাল বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাপ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম মজুমদার।
নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাসুদুল হক মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা আলা উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল নেতা নজরুল ইসলাম নোমান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি একরাম হোসেন, মোহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন, আহসান উল্লাহ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ।
অনুষ্ঠান শেষে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম মজুমদারের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ
স্বর্ণের দামে ফের বড় পতন