হোমনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
কুমিল্লার হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর শ্রমিক দল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হোমনা উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সভায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে এ দেশের অসংখ্য মুক্তিকামী মানুষ জীবন দিয়েছেন। হত্যা, গুম, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াও জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। পুত্র হারানোর শোকের পাশাপাশি তাঁর আরেক সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরও অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। এত কিছুর পরও স্বৈরশাসকের সঙ্গে আপস না করে দেশের মানুষের মুক্তির প্রশ্নে তিনি আপসহীন থেকেছেন।
তিনি আরও বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাঁদের সুযোগ্য সন্তান তারেক রহমান কাজ করছেন। এমন সময়ে গোপালগঞ্জে একজন সংসদ সদস্যের বাসভবন, হাসপাতাল, থানা, গ্রামীণ ব্যাংকসহ বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। দেশের বাইরে বসে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আন্দোলনের অপচেষ্টা চলছে।
সেলিম ভূঁইয়া বলেন, আমরা ধৈর্য ধরছি, নেতাকর্মীদের শান্ত রাখছি। এরপরও কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠলে পালানোর পথ পাবেন না। হোমনা-তিতাসের মানুষ শান্তিপ্রিয়, আমিও শান্তিপ্রিয়। শান্তিপ্রিয় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান) ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার, নির্বাহী সদস্য আলমগীর সরকার,
পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি আলহাজ মো. আব্দুল লতিফ।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ জামাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম অপু, সদস্যসচিব মুজিবুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি সাইদুল হাসান সাজ্জাদ ও কলেজ শাখার সভাপতি আবু হায়দার রনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ
স্বর্ণের দামে ফের বড় পতন