হেসাখালে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলামের গণসংযোগ, উঠান বৈঠক ও মোটরসাইকেল শোভাযাত্রা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম মজুমদারের পক্ষে উঠান বৈঠক, গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় হেসাখাল ইউনিয়নের চক্রলোদী গ্রাম থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে হিয়াজোড়া গ্রাম হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দায়েমছাতি বাজারে গিয়ে শেষ করে। চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম মজুমদার একই দিন রাতে ৭নং ওয়ার্ডের হিয়াজোড়া গ্রামে গণসংযোগ করে। পরে তিনি হিয়াজোড়া দারুচ্ছুন্নাত মাদ্রাসা কমপ্লেক্স সংলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি ডাক্তার নুরুল আমিন।
নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সহ সভাপতি তোফায়েল আহমেদের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন সমাজসেবক ওমর গাজী, হিয়াজোড়া কেদ্রীয় জামে মসজিদ সেক্রেটারি সাইফুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা আজিম উদ্দিন, নজরুল ইসলাম নোমান।
উপস্থিত ছিলেন হিয়াজোড়া আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মাস্টার আহসান উল্লাহ, ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিএনপি নেতা ইউনুস মিয়া। এছাড়াও উঠান বৈঠকে এলাকার মুরব্বি, তরুণ সমাজ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম মজুমদার বলেন, "হেসাখাল ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দিবো না।"
তিনি আরও বলেন, "আমি আপনাদের সন্তান, সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ
স্বর্ণের দামে ফের বড় পতন
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
এক ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দক্ষিণ আফ্রিকা
কুবিতে প্রযুক্তি উৎসবে এআই হ্যাকাথন, প্রজেক্ট শোকেজ ও ই-ফুটবল প্রতিযোগিতা