কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
রক্তবিন্দু ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিফাত সাধারণ সম্পাদক রাহনামা
রক্তবিন্দু ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিফাত সাধারণ...
0:00
0:00

রক্তবিন্দু ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিফাত সাধারণ সম্পাদক রাহনামা

প্রতিনিধি প্রকাশ: ৪:২৯ দুপুর | ২৫ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
রক্তবিন্দু ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিফাত সাধারণ সম্পাদক রাহনামা
শেয়ার
কুমিল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তবিন্দু ফাউন্ডেশনের আগামী এক বছরের জন্য নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহনামা নুসরাত।

গত ২৩ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এনামুল হক নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক নূর নবী হাসান শাওনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়মা আহম্মেদ ও সাব্বির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবু সুফিয়ান ও আল-আমিন হিমু। সাংগঠনিক সম্পাদক অজয় মজুমদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সানজিদা খানম চৈতি ও জাফর ইকবাল।

এ ছাড়া দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল, সহ-দপ্তর সম্পাদক আল শাহরিয়া রিফাত, অর্থ সম্পাদক ফারিয়া ইলমা এবং সহ-অর্থ সম্পাদক এনায়েত উল্লাহ রিফাত দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে নারী বিষয়ক সম্পাদক মাহফুজা আক্তার, সহ-নারী বিষয়ক সম্পাদক ফাতেহা রহমান নিসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়া মাহমুদ ইতু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শাহপরান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নাইমুল হাসান রয়েছেন।

ছাত্র-কল্যাণ সম্পাদক নাসিম উদ্দিন ফরহাদ ও সহ-সম্পাদক মিসবাহ মীর; ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত আফরোজ ওহি ও সহ-সম্পাদক আর জি ইব্রাহিম; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফুল আমিন ও সহ-সম্পাদক মেহেরোজ হাসান; শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল জালাল ও সহ-সম্পাদক মাসুদুল ইসলাম মাহিন।

এ ছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মো. মিশকাতুল আলম ভূঁইয়া রিফাত এবং সহ-সম্পাদক ইমন ভূঁইয়া।

নবগঠিত পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আবদুস সোবহান, নোমান, শিহাবুল, আলিজা তুলি, আব্দুল্লাহ-আল জিহাদ, আল-ফাহাদ ও জিহাদ হাসান।

নতুন এ কার্যকরী পরিষদ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।


শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪