কুমিল্লা | বঙ্গাব্দ
ad728
বেরোবি উপাচার্যের বিতর্কিত মন্তব্য: ‘ফ্যা'সিস্ট আমলে পদোন্নতি পাওয়ারাই এখন বড় বিএনপি’
বেরোবি উপাচার্যের বিতর্কিত মন্তব্য: ‘ফ্যা'সিস্ট আমলে পদোন্নত...
0:00
0:00

বেরোবি উপাচার্যের বিতর্কিত মন্তব্য: ‘ফ্যা'সিস্ট আমলে পদোন্নতি পাওয়ারাই এখন বড় বিএনপি’

জমির আলী,বেরোবি প্রতিনিধি প্রকাশ: ৩:৩৭ রাত | ২৫ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
বেরোবি উপাচার্যের বিতর্কিত মন্তব্য: ‘ফ্যা'সিস্ট আমলে পদোন্নতি পাওয়ারাই এখন বড় বিএনপি’
শেয়ার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে পদোন্নতি ও পদ-পদবি পাওয়া ব্যক্তিদেরই এখন ‘বিশাল বড় বড় বিএনপি’ বলে মন্তব্য করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পুরো আমলে একাধিক নিয়োগ বোর্ডে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন উপাচার্য নিজেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) একাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল ক্লাসরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং’বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সরাসরি অভিযোগ করে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে কে প্রমোশন পেয়েছে, ফ্যাসিস্টদের কাছ থেকে, ফ্যাসিস্টরাই পেয়েছে। এখন আবার তারা বিএনপি, বিশাল বড় বড় বিএনপি। তাদের তথ্য তো আমার কাছে আছে, তোমাদের কাছেও আছে আমার চেয়ে বেশি। তাই না? তাদের কথাবার্তা যদি আমি চলি, তবে আমিও ফ্যাসিস্টের সহযোগী। আই হেট দেম।’

তিনি আরও বলেন, ‘তোমাদের সাহায্য-সহযোগিতা দরকার বিশ্ববিদ্যালয় ফ্যাসিস্টমুক্ত করার জন্য।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের তুলনায় শিক্ষার্থীদের ওপর প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব বেশি বলেও মন্তব্য করেন তিনি।

তবে বেরোবির রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, উপাচার্য ড.মো.শওকাত আলী নিজেই আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ বোর্ডে বিশেষজ্ঞ (এক্সপার্ট) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান (২০০৮-২০০৯), তৃতীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী (২০১৩-২০১৭) এবং চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহর (২০১৭-২০২১) দায়িত্বকালে বিভিন্ন নিয়োগ বোর্ডে তাঁকে এক্সপার্ট হিসেবে দেখা গেছে।

সূত্রটি আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর বর্তমান পরিচালক ও বর্তমান উপাচার্য ড. মো. শওকাত আলীর অতি ঘনিষ্ঠ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পরিচিত সেই অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম ২০০৮ সালে যখন এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন; সেসময় যে ভাইভা বোর্ড তাঁকে নিয়োগের সুপারিশ করেছিলেন বর্তমান উপাচার্য ড. মো. শওকাত আলী সেই নিয়োগের বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ছিলেন। 

এছাড়া বর্তমান প্রক্টর মো. ইসমাইল হোসেন ২০১৪ সালে যখন এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন সেসময় ড. মো. শওকাত আলী নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ছিলেন। এছাড়াও গণিত বিভাগের বর্তমান সহকারি অধ্যাপক আইরীন আক্তার ২০১৭ সালে যখন প্রভাষক পদের নিয়োগ বোর্ডেও ড. মো. শওকাত আলী বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। অভিযোগ আছে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের আমলে নানা কৌশল খাটিয়ে প্রভাষক পদে নিয়োগ পান। নিয়োগ জালিয়াতির অভিযোগের বিষয়ে তথ্য অনুসন্ধানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও থমকে আছে সব। আইরিন আক্তারেরর নিয়োগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ পড়লেও ড. মো. শওকাত আলী কোন ব্যবস্থায় নেননি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও তিনি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষ করে তুলতে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে পিআইবি। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের প্রথম দিনে এআই সাংবাদিকতাবিষয়ক সেশন পরিচালনা করেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলী ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ষষ্ঠ উপাচার্য হিসেবে যোগ দেন এবং বর্তমানে ট্রেজারারের দায়িত্বও পালন করছেন। তাঁর বিরুদ্ধে দুদকের একটি মামলার তদন্ত চলছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ছাত্রশিবির অনিয়ম দুর্নীতি নিয়ে বিপক্ষে ও ছাত্রদল তাঁর পক্ষে সংবাদ সম্মেলন করে।


বিজ্ঞাপন
ad728
শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর