কুমিল্লা | বঙ্গাব্দ
ad728
চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী মুন্সিরহাট হাইস্কুলের নতুন সভাপতি বিএনপি নেতা বাবলু মোল্লা
চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী মুন্সিরহাট হাইস্কুলের নতুন সভাপতি বিএ...
0:00
0:00

চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী মুন্সিরহাট হাইস্কুলের নতুন সভাপতি বিএনপি নেতা বাবলু মোল্লা

ছবির ক্যাপশন:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির বর্তমান সহ-সভাপতি ও সাবেক কমিটির সেক্রেটারি আবদুল কাদের মোল্লা বাবলু।

তিনি মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মোল্লা পরিবারের সন্তান। তাঁর বড় ভাই সাজেদুর রহমান মোল্লা হিরণ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আবদুল কাদের মোল্লা বাবলু বলেন, “মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই। এ জন্য শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “আমাকে এ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা আক্তার হিরা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী এবং আমার বড় ভাই সাজেদুর রহমান মোল্লা হিরণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এদিকে, নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় আবদুল কাদের মোল্লা বাবলুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ