কুমিল্লা | বঙ্গাব্দ
ad728
ব্রাহ্মণপাড়ায় যানজট, বা'ল্যবিবাহ ও মা'দক দমনে কঠোর পদক্ষেপের তাগিদ
ব্রাহ্মণপাড়ায় যানজট, বা'ল্যবিবাহ ও মা'দক দমনে কঠোর পদক্ষেপের...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় যানজট, বা'ল্যবিবাহ ও মা'দক দমনে কঠোর পদক্ষেপের তাগিদ

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মুন্নী ইসলাম।

সভায় সড়কে যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধ এবং সীমান্ত এলাকায় মাদক ও অপরাধ দমনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রিমা আক্তার, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, শশীদল ও সালাদা নদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ