কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফিরাত...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের অসুস্থ মায়ের সুস্থতা এবং প্রয়াত সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ইউনুস, কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, পরিচালনা কমিটির সাবেক সদস্যসহ সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আবদুল মোমেন।

কলেজের সহকারী অধ্যাপক খালেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ, মো. জয়দল হোসেন, প্রীতি লতা দাস, পারভীন আক্তার, বিশ্বজিৎ সাহা, প্রবাল কুমার দে, মোহাম্মদ শফিউল্লাহ; প্রভাষক এমরান আলী, সুমি রাণী চক্রবর্তী, মজিবুর রহমান, মো. ইমান হোসেন, নাজমুল হক, সিপিয়া পাল, কাজী এনামুল হক এবং বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের অসুস্থ মায়ের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ