কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পর...
0:00
0:00

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম। সোমবার ( ২৩ নভেম্বর ) বেলা সোয়া ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসার পরিবেশ, রোগীদের সেবাপ্রাপ্তি এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। রোগীরা যথাযথভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি। 

এ ছাড়া চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন সিভিল সার্জন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা, রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

হাসপাতালে সার্বিক কার্যক্রম ও সেবার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম। তিনি স্বাস্থ্যসেবার মান ধরে রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। 

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শরিফুল ইসলাম পিয়াস, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, মেডিসিন কনসালটেন্ট ডা. রাশেদুল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. মো. শাহীনূর ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. অরূপ সিংহ, ডা. ফাহমিদা ইয়াসমিন, ডা. মোহাম্মদ সোহেল রানা ( ইউনানি ), ডা. নাঈম আব্দুল্লাহ, ডা. আসাদুজ্জামান নূর তানিম, ডা. তানভীর হোসেন, ডা. নাজমুস সাকিব, ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস, ডা. রেদোয়ান আহমদে হিমেলসহ নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ