কুমিল্লা | বঙ্গাব্দ
পেরিয়া মারকাযুল কোরআন মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
পেরিয়া মারকাযুল কোরআন মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্ক...
0:00
0:00

পেরিয়া মারকাযুল কোরআন মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া মারকাযুল কোরআন মডেল নুরানী মাদ্রাসার ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মন্তলী রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম। 

মাদ্রাসা মুহতামিম মাওলানা সরওয়ার হোসেন আশিকী'র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি'র বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, চেয়ারম্যান পদপ্রার্থী আবু বাহার মজুমদার, মাধবপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবু বকর সিদ্দিক, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পেরিয়া বাজার জামে মসজিদ খতিব মাওলানা শিবলী নোমানী, পেরিয়া মাদ্রাসাতুল বানাত মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সমাজসেবক প্রফেসর শাহজাহান, মাদ্রাসা সহ-সভাপতি আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সেক্রেটারি সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, সমাজসেবক আব্দুস সাত্তার-সহ মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৫/২৬সালের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ, উজ্জ্বল ভবিষ্যৎ ও মাদ্রাসার সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুন্নবী।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ