কুমিল্লা | বঙ্গাব্দ
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও স্থানীয় নির্বাচন নিয়ে নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও স্থানীয় নির্বাচন নিয়ে নাঙ্গলক...
0:00
0:00

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও স্থানীয় নির্বাচন নিয়ে নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা

ছবির ক্যাপশন:

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন সমন্বয়, আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সাথে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 
‎
‎মতবিনিময় সভায় নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিন জসিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংসদীয় কমিটির স্থায়ী সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।
‎
‎নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান কলিম উল্যাহ, রাজউক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, নাঙ্গলকোট পৌরসভা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার। 
‎
‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবু সায়েম আজাদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, অহিদুল ইসলাম মজুমদার, কাজী ফয়সাল সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ