কুমিল্লা | বঙ্গাব্দ
বাজগড্ডা বাজারে ২৯তম ইমানি নূরানী মাহফিল ও জিকির অনুষ্ঠিত
বাজগড্ডা বাজারে ২৯তম ইমানি নূরানী মাহফিল ও জিকির অনুষ্ঠিত
0:00
0:00

বাজগড্ডা বাজারে ২৯তম ইমানি নূরানী মাহফিল ও জিকির অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লার বাজগড্ডা বাজারে পবিত্র ঈদে মাইজিউন্নবী (দরুদ), ঈদে মিলাদুন্নবী (দরুদ) এবং ড. আহমদ পেয়ারা বাগদাদী (রা.)-এর স্মরণে ২৯তম ইমানি নূরানী মাহফিল ও জিকির অনুষ্ঠিত হয়েছে।

জিকরুল্লাহ ইসলামী যুব কমিটি, জগন্নাথপুর-বাজগড্ডা শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরিফ, কুমিল্লার পীর সাহেব কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব আল কাদেরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শায়খ আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী। বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মুফতি হাসানুর রহমান হোসাইন নকশবন্দী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব ডা দেলোয়ার হোসেন আল কাদেরী। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ শরিফুল ইসলাম আল কাদেরী।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ শাহজালাল আল কাদেরী, হযরত মাওলানা গোলাম হাসান আল কাদেরী, হযরত মাওলানা আহসান উল্লাহ আল কাদেরী এবং হযরত মাওলানা হাফেজ ইমরান হোসাইন আল কাদেরী।

মাহফিলে পবিত্র জিকির ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ