কুমিল্লা | বঙ্গাব্দ
দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ
দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ...
0:00
0:00

দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বারে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এনজিও পপির অর্থায়নে এসব চারা টিম ওয়াহেদপুর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।সোমবার (২৩ নভেম্বর) টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখার আহমেদ মাসুদের বাংলু বাড়িতে এ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) দেবিদ্বার শাখার সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুজনের সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম ও রাসেল আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

শুভেচ্ছা বক্তব্য দেন টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নুরুন্নাহার পাঠাগারের প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ মাসুদ। তিনি মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন।এ সময় বক্তব্য দেন পপির ব্রাহ্মণবাড়িয়া রিজিওনাল কর্মসূচি ব্যবস্থাপক মো. আব্দুল মালেক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী, শাখা ব্যবস্থাপক শেখ ফয়সাল, সুজন দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সরকার, পৌর শাখার সভাপতি আলহাজ্ব ডা. ফিরোজ আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসিন, সদস্য মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়া, ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শফিকুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল ইসলাম সরকার, ব্যবসায়ী হাজী শাহ আলম, শিক্ষক বাহাদুর হোসেন বিএসসি, চিকিৎসক হারুনুর রশিদ, আরমান সামি, খাইরুল আমিনসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, গাছ লাগানো পরিবেশ, স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। গাছ বায়ু পরিষ্কার রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মাটির ক্ষয় রোধ করে।

তিনি আরও বলেন, গাছ পাখি ও বিভিন্ন প্রাণীর আবাসস্থল তৈরি করে এবং ঝড়, বন্যা কিংবা খরার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে সহায়তা করে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্বে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে এবং সবুজায়ন কর্মসূচি আরও গতিশীল হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ