কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, ...
0:00
0:00

সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া প্রকাশ: ৭:০৩ সকাল | ২৫ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
শেয়ার
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পৃথক অভিযানে দুইজন আসামিসহ ১৮ লাখ ৮৩ হাজার ৩৪৫ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন আখাউড়া, কাজিয়াতলী, মাদলা, সালদানদী, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে দুইজন আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে নিভিয়া লোশন, অলিভ অয়েল, ভ্যাসলিন, সেভেন অয়েল, বাসমতি চাল, কিসমিস, মশার কয়েল, ধানের বীজ, ইয়াবা, মদ, বাইসাইকেল ও মোটরসাইকেল। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার ৩৪৫ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন
ad728
শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর