ছাত্রীদের সাইকেল বিতরণের আগে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করতে প্রধানমন্ত্রী নিজেই চালিয়ে দেখেন।
এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
এক ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দক্ষিণ আফ্রিকা
কুবিতে প্রযুক্তি উৎসবে এআই হ্যাকাথন, প্রজেক্ট শোকেজ ও ই-ফুটবল প্রতিযোগিতা
বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী মুন্সিরহাট হাইস্কুলের নতুন সভাপতি বিএনপি নেতা বাবলু মোল্লা
স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে রাত কাটালেন কারারক্ষী
