কুমিল্লায় চলন্ত বাসে সন্তান প্রসব, যাত্রীদের সহযোগিতায় নিরাপদে ভূমিষ্ঠ নবজাতক
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক নারী। পরে বাসের যাত্রী, চালক ও স্টাফদের সহযোগিতায় বাস থামিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। জানা যায়, চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে ওই নারী বাসে ওঠেন। পথে জগৎপুর বাজার পার হওয়ার পর তাঁর স্বামী বাসচালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
পরে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি চালককে বাস থামানোর অনুরোধ করেন। এ সময় তিনি জানান, তাঁর স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে বাসের এক যাত্রী ও অন্যরা এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের একটি হাসপাতালে যোগাযোগ করা হয়।
হাসপাতালের নার্সদের নিয়ে বাসে ফিরে আসার পর তারা দেখতে পান, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ অবস্থায় প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে বাসেই নবজাতকের জন্ম হয়।
এদিকে বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় চালক ও স্টাফদের কিছুটা অসুবিধা হলেও যাত্রীদের অনুরোধে তাঁরা অপেক্ষা করেন। পরবর্তী সময়ে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে।
এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। একজন মায়ের সংকটময় মুহূর্তে যাত্রীদের সম্মিলিত সহযোগিতা ও পরিবহনসংশ্লিষ্টদের মানবিক আচরণ প্রশংসিত হয়েছে।
কুমিল্লার বিশিষ্ট গাইনী ডাক্তার নাজমা মজুমদার লিরা বলেন,বাস চালক ও যাত্রীদের পরস্পরের সহযোগিতার কারণে একটি শিশু পৃথিবীতে আলোর মুখ দেখেছে। বাবা মা পেল তাদের কাঙ্ক্ষিত সন্তান।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ