কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা
টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাস...
0:00
0:00

টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা

কুমিল্লা গেজেট ডেস্ক প্রকাশ: ১০:৩০ রাত | ২৭ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা
শেয়ার

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের শহর উটকিয়াগভিকের বাসিন্দাদের আবার সূর্যোদয় দেখতে অপেক্ষা করতে হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত। বার্ষিক মেরুরাত্রি শুরু হওয়ায় টানা দুই মাসের বেশি সময় সূর্য দিগন্তের ওপরে উঠবে না শহরটিতে।

স্থানীয় সময় ১৮ নভেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে শহরটিতে সূর্য অস্ত যায়। এরপর আগামী ২৩ জানুয়ারি দুপুর ১টার দিকে আবার সূর্যোদয় হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে প্রায় ৬৫ দিন সরাসরি সূর্যের দেখা পাবেন না এখানকার বাসিন্দারা।

তবে সূর্যোদয় না হওয়ার অর্থ এই নয় যে, পুরো সময় শহরটি ঘন অন্ধকারে ঢাকা থাকবে। দিনের কিছু সময় দক্ষিণ দিগন্তে ক্ষীণ আলোর দেখা মিলবে। এ সময়কে বলা হয় ‘সিভিল টোয়াইলাইট’। তখন আকাশে নীল ও কমলা রঙের মনোমুগ্ধকর আভা তৈরি হতে পারে। দিনের বাকি সময় বাড়ি, অফিস ও সড়কে কৃত্রিম আলোর ওপর নির্ভর করতে হয় বাসিন্দাদের।

কেন ৬৫ দিন সূর্যের দেখা মেলে না?

পৃথিবীর ঘূর্ণন অক্ষ কক্ষপথের তুলনায় প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকার কারণে এ প্রাকৃতিক ঘটনা ঘটে। উত্তর গোলার্ধে শীতকালে উত্তর মেরু সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। ফলে মেরু অঞ্চলের কাছাকাছি এলাকাগুলোতে সূর্য দিগন্তের নিচে অবস্থান করে এবং দীর্ঘ সময় সূর্যোদয় হয় না।

আরও পড়ুনকুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬

এই প্রাকৃতিক ঘটনাকে বলা হয় ‘পোলার নাইট’ বা মেরুরাত্রি।

উটকিয়াগভিক শহরটি আর্কটিক সার্কেলের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহরগুলোর একটি। শহরটির জনসংখ্যা প্রায় চার হাজার ৩০০। প্রতি শীতেই দীর্ঘ সময় সূর্যোদয় ছাড়াই কাটাতে হয় এখানকার বাসিন্দাদের।

সূত্র: সামা টিভি।

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪