কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন...
0:00
0:00

ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা গেজেট ডেস্ক প্রকাশ: ১০:০০ রাত | ২৭ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী
শেয়ার

আগামী ডিসেম্বরে দেশের ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই সময়ে বাকি ২৬৪ উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

চারটি মূল ভেন্যুর প্রতিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। কুষ্টিয়া সদরের অনুষ্ঠানের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে।

এভাবে চারটি মূল ভেন্যুর বাইরে আরও ২৬৪টি উপজেলায় একই সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে চারটি মূল ভেন্যুসহ মোট ২৬৮টি উপজেলা এ কর্মসূচির আওতায় থাকছে।

আরও পড়ুনকুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬

চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং আয়োজনের সার্বিক প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪