স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার সালমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শ্যামল।
গত বুধবার (১১ নভেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে হেলথ টিমের আহ্বায়ক হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলি আহসান মুজাহিদ।
কমিটির সহসভাপতি হয়েছেন মামুনুর রশিদ, ইসমাইল কাজী, সোহেল রানা, মাহিন উদ্দিন ও মাহমুদুল ইসলাম শাকের। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাদেক হোসাইন ও হাসিবুর রহমান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাদিমুল ইসলাম ও ইকবাল হায়দার ইমন। দপ্তর সম্পাদক মো. উমর হোসাইন মিশকাত, অর্থ সম্পাদক মো. হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম এলাহি সিয়াম, শিক্ষাবিষয়ক সম্পাদক ফখরে জাহান রিমি, ক্রীড়াবিষয়ক সম্পাদক তুষার কুমার দত্ত এবং আপ্যায়ন ও ছাত্রীবিষয়ক সম্পাদক হয়েছেন সাদিয়া স্মৃতি।
‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন, বাঁচবে প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে ২০১৫ সালের ২৯ অক্টোবর যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আশপাশের অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। রক্তদানের পাশাপাশি বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যবিষয়ক সেমিনার, হেপাটাইটিস ও জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
কুবি প্রতিনিধি