কুমিল্লা | বঙ্গাব্দ
‎ফ্যা*সিবাদ, স্বৈ*রাচার ও আধিপত্যবাদের বি*রুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ- আব্দুল হালিম
‎ফ্যা*সিবাদ, স্বৈ*রাচার ও আধিপত্যবাদের বি*রুদ্ধে দেশের জনগণ ...
0:00
0:00

‎ফ্যা*সিবাদ, স্বৈ*রাচার ও আধিপত্যবাদের বি*রুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ- আব্দুল হালিম

ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম বলেছেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ। বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের দণ্ড কার্যকর করতে হবে। শেখ হাসিনার বিচারের প্রশ্নে দেশের জনগণের মধ্যে কোনো দ্বিমত নেই। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে ছাড় দেবে না।
‎
‎শনিবার বিকাল ৫টায়  বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত রুকন শিক্ষাশিবিরের সভাপতি বক্তব্য আব্দুল হালিম এ কথা বলেন।
‎
‎কুমিল্লা -নোয়াখালী অঞ্চল টিম সদস্য  মু. আব্দুস সাত্তার এর পরিচালনায় রুকন শিক্ষাশিবির বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো:আবদুর রব,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা -নোয়াখালী অঞ্চল টিম সদস্য মু.লিয়াকত আলী ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ ড.শফিকুল আলম হেলাল।
‎
‎প্রধান অতিথি বক্তব্য আব্দুল হালিম বলেন,
‎ আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী আজ  দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এই জনসমর্থন জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। জনগণের সেই আস্থার মর্যাদা রক্ষায় জামায়াতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎আব্দুল হালিম আরো বলেন,জামায়াতে ইসলামী সরকারকে এই মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছে না; বরং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানাচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। জনগণের এই রায়কে সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই।
‎
‎তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও বিরোধী দলগুলোর উদ্যোগে আয়োজিত তিনটি লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে লাখ লাখ মানুষের অংশগ্রহণ ও সমর্থন সংস্কারের পক্ষে জনগণের অবস্থানকে স্পষ্ট করেছে। সরকারকে জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে অবিলম্বে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় নতুন প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।
‎শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো আপস করা যাবে না। জনগণের প্রত্যাশা হচ্ছে, সব অন্যায় ও অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
‎
‎তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত লোভ, স্বার্থ ও ক্ষমতার মোহ পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। ঈমানি চেতনা, তাকওয়া, আমানতদারি ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ