কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার মরহুম দেলোয়ার হোসেন স্মৃতি স্মরণে ভুলুয়াপাড়া ইয়াং স্টার ক্লাব কর্তৃক জমকালো আয়োজনে নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা শুক্রবার রাতে ভুলুয়াপাড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহণ করেন কুমিল্লা বার কোড এফসি ক্লাব বনাম পাটোয়ার রজনী গন্ধা স্পোর্টিং ক্লাব।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু।
খেলায় উদ্বোধক ছিলেন মক্রবপুর ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলা উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ ইয়াছিন, তোফায়েল আহম্মেদ।
বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মক্রবপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার নুরুল আফসার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, শ্রমিকদল নাঙ্গলকোট উপজেলা সহ সভাপতি এনামুল হক, ডাক্তার সিরাজুল ইসলাম। খেলা আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সালা উদ্দিন, খেলায় রেফারি ছিলেন এমরান হাসান রনি, ধারাভাষ্যকার ছিলেন সজিব মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী কলিম উল্যাহ, ৯নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারি সালা উদ্দিন, ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শরিফুল আলম নয়ন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় ২-০ গোলে বিজয়ী হন কুমিল্লা বার কোড এফসি।
নাঙ্গলকোট প্রতিনিধি