কুমিল্লা | বঙ্গাব্দ
নি'খোঁজের তিন দিন পর ডাকাতিয়া নদীতে মিলল প্র'তিবন্ধী লিমনের ম'রদেহ
নি'খোঁজের তিন দিন পর ডাকাতিয়া নদীতে মিলল প্র'তিবন্ধী লিমনের ...
0:00
0:00

নি'খোঁজের তিন দিন পর ডাকাতিয়া নদীতে মিলল প্র'তিবন্ধী লিমনের ম'রদেহ

ছবির ক্যাপশন:

কুমিল্লার লালমাইয়ে নি'খোঁজের তিন দিন পর ডা'কাতিয়া নদী থেকে রাকিবুল ইসলাম লিমন (১৯) নামে এক প্র'তিবন্ধী যুবকের ম'রদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেরপুর এলাকার কাছাকাছি ডাকাতিয়া নদীতে তাঁর ম'রদেহ ভে'সে থাকতে দেখা যায়। লিমন কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম জামাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ব্রিজের কাছে লিমনকে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে শিকারীপাড়া ব্রিজের ওপর তাঁর ব্যবহৃত হুইলচেয়ার পড়ে থাকতে দেখা যায়।

নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে শিকারীপাড়া ও শেরপুর এলাকার স্থানীয় লোকজনও নদীতে নেমে তাঁকে খোঁজাখুঁজি করেন। ডুবুরি দল দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তাঁর সন্ধান পায়নি।

অবশেষে নি'খোঁজের তিন দিন পর নদীতে তাঁর ম'রদেহ ভেসে ওঠে। তবে কীভাবে তাঁর মৃ'ত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ