কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর থেকে, পরীক্ষা ৫,৬ ও ৭ ফেব্রুয়ারি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর থেকে, প...
0:00
0:00

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর থেকে, পরীক্ষা ৫,৬ ও ৭ ফেব্রুয়ারি

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১০ডিসেম্বর থেকে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। 

মঙ্গলবার(১১ নভেম্বর)  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়  পূর্বে ঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ ৫,৬ ও ৭ ফেব্রুয়ারি অপরিবর্তিত রেখেই পরিক্ষা অনুষ্ঠিত হবে।

এ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায়, বি ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ৩টায় এবং সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

উল্লখ্য, যেসকল শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাও আবেদন করতে পারবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ