কুমিল্লা | বঙ্গাব্দ
কনকাপৈত ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত
কনকাপৈত ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত
0:00
0:00

কনকাপৈত ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবির ক্যাপশন:

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানকে স্মরণ করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি গাজী কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি এম আলী আহমদ, আবু তাহের মজুমদার, জাকির হোসেন, কাজী বসির আহমেদ ও হাজী কালাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রেজাউল করিম রতনসহ যুবদল নেতা মহিউদ্দিন মাহী, বাদশা, মো. আকাশ ও মো. ইকবাল হোসেন মজুমদার অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ ও কামরুল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. তারেক মনোয়ার ও মো. আরেফিন আহসান আরজু, ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, রাজনৈতিক সংহতি ও গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ