কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন ও বেলঘর উত্তর ইউনিয়ন সংযোগকারী ‘মনতলা রোডে যুবলীগ নেতা জনির নেতৃত্বে মিছিলের অভিযোগ আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতারা।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন ও বেলঘর উত্তর ইউনিয়নের সংযোগস্থল মনতলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা জনি মজুমদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা রবিউল হোসেন মিন্টু ও ছাত্রদল নেতা পারভেজ"রিয়াদ হোসেন-সহ স্থানীয় নেতাকর্মীরা তিনজনকে আটক করেন। পরে তাদের লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে আটক ব্যক্তিদের পরিচয়, মিছিলের বিস্তারিত এবং এ ঘটনায় পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মনসুর লোকমান রাকিব, লালমাই