কুমিল্লা | বঙ্গাব্দ
সড়ক দু'র্ঘ'টনায় আহত হওয়ার দুই বছর পর মা'রা গেলেন কুবি শিক্ষার্থী ইরফানুল্লাহ
সড়ক দু'র্ঘ'টনায় আহত হওয়ার দুই বছর পর মা'রা গেলেন কুবি শিক্ষা...
0:00
0:00

সড়ক দু'র্ঘ'টনায় আহত হওয়ার দুই বছর পর মা'রা গেলেন কুবি শিক্ষার্থী ইরফানুল্লাহ

ছবির ক্যাপশন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন ইরফানুল্লাহ। মহাসড়কের জাগরঝুলি এলাকায় ঢাকাগামী একটি তিশা বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মাতুয়াইলের এসএমসি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর চিকিৎসা চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চলছিল।

ইরফানুল্লাহর ভাই মহিবুল্লাহ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ ফজরের পর আমার ভাই মারা গেছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ওর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ওকে ক্ষমা করে দেবেন।”

তিনি আরও জানান, ইরফানুল্লাহর দুটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথমটি বাদ জোহর চট্টগ্রাম শহরে এবং দ্বিতীয়টি সন্ধ্যার পর সাতকানিয়ায় তাঁদের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজার নির্ধারিত সময় পরে জানানো হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ