কুমিল্লা | বঙ্গাব্দ
চৌদ্দগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত
চৌদ্দগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত
0:00
0:00

চৌদ্দগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

ছবির ক্যাপশন:

“করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি), সদর দক্ষিণ এএসএম নুরুল আখতার নিলয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য অফিসার ফাতেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মো. ইয়াছিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন ইশা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী সদস্য রহিম বাদশা, বাতিসা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা এবং উজিরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে মৎস্যজীবী ও বহুমুখী সমবায় সমিতির বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ