কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও শিক্ষা সামগ্রী বিতরণ
নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও শিক্ষা সামগ্রী ব...
0:00
0:00

নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও শিক্ষা সামগ্রী বিতরণ

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটে লায়ন ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি এবং লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন স্টারের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান শনিবার দুপুরে তুলাতলি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎লায়ন ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি সভাপতি লায়ন মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন লায়ন ইন্টারন্যাশনাল জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) চেয়ারম্যান আফসানা ভূঁইয়া। 
‎
‎অনুষ্ঠানের ‎সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি ভাইস প্রেসিডেন্ট লায়ন লোকমান হোসেন সাগর।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ