কুমিল্লা সদর দক্ষিণের ২ নং চৌয়ারা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ভোটারদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময়সভা করেছেন ইউপি আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া উদ্দিন বাবলু।
শুক্রবার ৫ই নভেম্বর সন্ধ্যায় উপজেলার শ্রীমন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমন্তপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মজিদ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চৌয়ারা ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম মানিক, কনেশতলা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল একলাছুর রহমান, কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রিন্সিপাল মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য আবুল খায়ের,শ্রীমন্তপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ জহিরুল ইসলাম, মোতাহার হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মদ বশির, মোহাম্মদ ইসহাক, সার্ভেয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, আবু জাফর, ইঞ্জিনিয়ার মোঃ নোমান মজুমদার, মোঃ আব্দুল হান্নান, মোঃ শহীদ, ফয়সাল, আবু সাঈদ প্রমুখ।
মতবিনিময়কালে জিয়া উদ্দিন বাবলু তার বক্তব্যে বলেন, ২নং চৌয়ারা ইউনিয়নবাসির কাঙ্ক্ষিত সেবাদানে সব সময় জনগণের পাশে থাকবো। ২নং চৌয়ারা ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলতে চাই ।
তাই ২নং চৌয়ারা ইউনিয়নের জনগণকে আমার পাশে চাই। সবার দোয়া ও সমর্থন চাই।
হাসিবুল ইসলাম সজিব