কুমিল্লা | বঙ্গাব্দ
এইচএসটিটিআই'র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
এইচএসটিটিআই'র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
0:00
0:00

এইচএসটিটিআই'র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ছবির ক্যাপশন:

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এইচএসটিটিআই) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এইচএসটিটিআই মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর মো. রবিউজ্জামান।

আলোচনা সভায় দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক ড. মো. আ. লতিফ ভূঁইয়া, উপ-পরিচালক একেএম জিল্লুর রহমান, উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম ও দিবস উদযাপন কমিটির আহবায়ক মোসা. শরিফা খাতুন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা সুসংহত হয়েছিল। এ দিনটি জাতীয় জীবনে ঐক্য, সংহতি এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব অত্যন্ত স্বচ্ছতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে পালনের আহবান জানানো হয়।

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ড. মুহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বদরুন নাহার এবং কর্মচারীদের মধ্যে মো. রফিকুল আলম, পীর মোর্শেদ মোদ্দম শাহ, দৌলত আহমেদসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ