কুমিল্লা | বঙ্গাব্দ
কুবিতে প্রথমবারের মতো বসছে ‘উদ্যোক্তা মেলা’
কুবিতে প্রথমবারের মতো বসছে ‘উদ্যোক্তা মেলা’
0:00
0:00

কুবিতে প্রথমবারের মতো বসছে ‘উদ্যোক্তা মেলা’

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোগ ও সম্ভাবনা তুলে ধরতে দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা ১.০’ আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক।

আগামী ১৫ ও ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চিঠি চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র ও শিক্ষার্থী উদ্যোক্তাদের ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।

মেলার আয়োজক ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাহিম বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য শুধু পণ্য প্রদর্শন বা বিক্রি নয়; বরং শিক্ষার্থী উদ্যোক্তাদের পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং এবং নতুন উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা সৃষ্টি করা। আমরা চাই, একজন শিক্ষার্থীর উদ্যোগ আরেকজন শিক্ষার্থীর অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং বৃহত্তর সমাজের কাছে শিক্ষার্থী উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরতে চাই।’

এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ