কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ কেজি গাঁ'জাসহ আটক ৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ কেজি গাঁ'জাসহ আটক ৩
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ কেজি গাঁ'জাসহ আটক ৩

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে কাজী মার্কেটের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় মরহুম আবদুর রাজ্জাক মিয়ার দোকানের সামনে পাকা রাস্তা থেকে তিন কেজি গাঁজাসহ নাজমা বেগম (৩৬) ও মো. ওয়াসিম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই দিন রাত ১০টা ৩০ মিনিটের দিকে এসআই মো. শামীম হোসেন ও এএসআই নুর-আল আহসানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর শশীদল এলাকায় অভিযান চালায়। এ সময় রবি কন্ট্রাক্টরের বাড়ির পশ্চিম পাশে পায়ে চলাচলের কাঁচা রাস্তা থেকে আট কেজি গাঁজাসহ মো. আবু তাহের ওরফে ফারুক (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাজমা বেগমের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে, মো. ওয়াসিমের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ নাগাইশ এলাকায় এবং আবু তাহের ওরফে ফারুকের বাড়ি একই উপজেলার উত্তর তেতাভূমি এলাকায়।

পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ