কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে তারেক রহমান-কে স্বাগত জানিয়ে ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালী
নাঙ্গলকোটে তারেক রহমান-কে স্বাগত জানিয়ে ও মহান বিজয় দিবস উপল...
0:00
0:00

নাঙ্গলকোটে তারেক রহমান-কে স্বাগত জানিয়ে ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালী

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট  উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারোক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কে স্বাগত জানিয়ে এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র‍্যালী বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিজয় র‍্যালী শুরুতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাঙ্গলকোট উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব নুরুল আমীন জসিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠান শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মুনাজাত করা হয়। 
‎প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের প্রাথমিক মনোনয়ন মানেই চূড়ান্ত নয়। ২০০৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল, এরপর দীর্ঘ ১৭ বছর আমার জীবন যৌবন কেটেছে কারাগারে। দলের প্রয়োজনে এবং কুমিল্লা ১০ আসনের উন্নয়নে সব সময় মাঠে ছিলাম। গত ৩ নভেম্বর দল থেকে যে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, সেখানে আমাকে বঞ্চিত করা হয়েছে। এ বঞ্চনা আমার সাথে মুনাফেকি। তা নাঙ্গলকোটের মানুষ যেমন জানে, সারা বাংলাদেশের মানুষও জানে। মনোনয়ন বঞ্চনার পর আপনারা লাগাতার আন্দোলন করে দলের কেন্দ্রীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি দলের চূড়ান্ত মনোনয়ন আপনাদের পক্ষে আসবে। 
‎বিজয় র‍্যালী নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে ‎উপজেলা পরিষদ হয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে বটতলায় গিয়ে শেষ করে। ‎এসময় নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ