কুমিল্লা | বঙ্গাব্দ

সুন্নি আন্দোলনের এক নিবেদিত প্রাণ: এডভোকেট আবু নাছের

  • প্রকাশের তারিখ : 1-জুন-2025 ইং
এডভোকেট আবু নাছের তালুকদার। ছবির ক্যাপশন: এডভোকেট আবু নাছের তালুকদার।

বাংলাদেশে ইসলামী আন্দোলন - সংগ্রামে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাঁরা সুন্নী আন্দোলনের ময়দানে এক দুর্বার প্রেরণা হয়ে উঠে এসেছেন। তাঁদের কণ্ঠে ছিল আকিদার দৃঢ়তা, চিন্তায় ছিল ইসলামী আন্দোলনের নিখাদ স্বপ্ন, আর কর্মে ছিল একনিষ্ঠতা ও সাহসিকতার স্বাক্ষর। তেমনই এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব ছিলেন এডভোকেট আবু নাছের তালুকদার।

তিনি একজন পেশাদার আইনজীবী। ন্যায়-ইনসাফ ও ইসলামী মূল্যবোধের এক নির্ভীক প্রতিনিধি। তাঁর পেশাগত দক্ষতা, যুক্তিপূর্ণ বিশ্লেষণ ও বিচক্ষণতা তাঁকে আদালত পাড়ায় যেমন খ্যাতি এনে দিয়েছে, তেমনি ইসলামী চেতনার ময়দানে তাঁকে দিয়েছে এক অনন্য মর্যাদা।

জনাব,আবু নাছের তালুকদার : সুন্নী আন্দোলনের এক নিবেদিত প্রাণ। তিনি ইসলামি আকিদা ও মাযহাবের সঠিক দিকনির্দেশনা মানুষের কাছে পৌঁছে দিতে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন কথা বলতেন, তাঁর দরাজ কণ্ঠে নজরুলের বিদ্রোহী ও জাগরণী কবিতা উচ্চারিত হতো এমনভাবে—যেন বাতিলের মসনদ কাঁপতে শুরু করত! তাঁর কণ্ঠে ছিল সাহসিকতা, ভাষার লালিত্যময়তা, আর হৃদয়ে ছিল রাসূলপ্রেম ও সুন্নীয়তের প্রতি অগাধ ভালোবাসা।

তিনি, একজন  গ্রহণযোগ্য, তরুণদের কাছে আদর্শ। তাঁর ভাষণ, লেখনী ও আন্দোলনকর্ম মানুষকে জাগিয়ে তুলত, মনে করিয়ে দিত—সত্য প্রতিষ্ঠা ও বাতিল প্রতিরোধে কখনো পিছপা হওয়া যায় না। তিনি সুন্নি আন্দোলনের একজন নিবেদিত বীর যোদ্ধা, কিন্তু কখনো পদ - পদবীর  লালিত  ছিলেন না। বরং তিনি চাইতেন উম্মাহর ঐক্য, সুন্নীয়তের শাণিত বাণী এবং তরুণদের মধ্যে দ্বীনি চেতনার নবজাগরণ।

এডভোকেট আবু নাছের তালুকদার ছিলেন এক ঐতিহাসিক প্রেক্ষাপটের মানুষ, যিনি নিজ সময় ও সমাজকে প্রভাবিত করার স্বাক্ষর রেখে  যাচ্ছেন। তাঁর রেখে যাওয়া আদর্শ, ভাষণ, সংগ্রাম ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে, অনুপ্রেরণা জোগাবে। তিনি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা কমিটির সাবেক সফল সভাপতি, বর্তমানে আইন পেশার পাশাপাশি দায়িত্ব পালন করছেন এদেশের লক্ষ লক্ষ নবী প্রেমিক,অলিপ্রেমিক সুন্নি মুসলমানদের আশা ও ভরসার একমাত্র জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম অভিভাবক।

আসুন, আমরা তাঁর আদর্শকে ধারণ করি, তাঁর কণ্ঠে ধ্বনিত জাগরণী বার্তাকে হৃদয়ে ধারণ করে সুন্নীয়তের পতাকাকে দৃঢ়ভাবে গ্রহণ করে দ্বীন ও মিল্লাতের প্রয়োজনে এবং সুন্নিয়তকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুর্বার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করি।

দায় ও কৃতজ্ঞতায়: (সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জামাল উদ্দীন রব্বানী)। লেখা থেকে আংশিক সংগৃহীত)।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ