কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
ব্রাহ্মণপাড়ায় বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন নিলেন ৩৭ জন
ব্রাহ্মণপাড়ায় বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন নিলেন ৩৭ জন
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন নিলেন ৩৭ জন

মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া প্রকাশ: ১:০৭ দুপুর | ২৮ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
ব্রাহ্মণপাড়ায় বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন নিলেন ৩৭ জন
শেয়ার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৭ জন প্রার্থী। গত ২৪ নভেম্বর থেকে শনিবার (২৮ নভেম্বর) বিকেল পর্যন্ত উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে, ১ নম্বর মাধবপুর ইউনিয়নে ৬ জন, ২ নম্বর শিদলাই ইউনিয়নে ৫ জন, ৩ নম্বর চান্দলা ইউনিয়নে ৫ জন এবং ৪ নম্বর শশীদল ইউনিয়নে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ৫ নম্বর দুলালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান রিপন ভূঁইয়াসহ ৪ জন, ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে ২ জন, ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নে ৬ জন এবং ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, সংগৃহীত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে মোট আটজনকে দলীয় প্রার্থী হিসেবে বাছাই করা হবে। পরে দলীয় রেজুলেশনের মাধ্যমে তাঁদের মনোনয়ন চূড়ান্ত করা হবে।

মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে উপজেলা বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রিপন ভূঁইয়া ও শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪