হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা
রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের কার্যালয়ে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
কী কারণে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন
কুমিল্লায় এসআরবির অভিযান, অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
একই এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় এসআরবির অভিযান, অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য