কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
কুবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহতের হুঁশিয়ারি
কুবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতি...
0:00
0:00

কুবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহতের হুঁশিয়ারি

কুবি প্রতিনিধি প্রকাশ: ৬:২৬ বিকাল | ২৮ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
কুবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহতের হুঁশিয়ারি
শেয়ার
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে আবার মূল ফটকে এসে শেষ হয়।

মিছিলে ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি হবে, খুনি হাসিনার ফাঁসি হবে’, ‘ফ্যাসিবাদ যেখানে, ধোলাই হবে সেখানে’ এবং ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল শেষে শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, ‘আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। কিন্তু ছাত্রলীগ সারা দেশে জ্বালাও-পোড়াও ও অপকর্ম শুরু করেছে। তাদের এসব কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে। ছাত্রদলের সব নেতাকর্মী ২৪ ঘণ্টাই ছাত্রলীগকে প্রতিহত করতে প্রস্তুত।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগসহ তাদের সব সংগঠনকে হুঁশিয়ার করে দিতে চাই। ক্যাম্পাসের ভেতরে কিংবা আশপাশে কাউকে হাতেনাতে ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো অন্যায়-অত্যাচারের জন্য আপনাদের ন্যূনতম অপরাধবোধ থাকলে আর কোনো বাড়াবাড়ি করবেন না। ভাই-বোনদের রক্তের কথা ভুলে গেলে আমরাও কঠোর হতে বাধ্য হব।’

তিনি আরও বলেন, ‘যেখানে ছাত্রলীগ কিংবা নিষিদ্ধ সংগঠনের কোনো অপতৎপরতা দেখা যাবে, সেখানেই তাদের প্রতিহত করার জন্য আমাদের সহযোদ্ধা ও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া রয়েছে। প্রথমে পিটিয়ে পিঠের চামড়া তুলে, তারপর পুলিশে সোপর্দ করা হবে।’


শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪