কুমিল্লা | বঙ্গাব্দ

অসুস্থ শিক্ষার্থীর বাড়িতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার

  • প্রকাশের তারিখ : 1-মে-2025 ইং
অসুস্থ শিক্ষার্থীর মোঃ ইমরান হোসেনকে বাড়িতে যান সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন। ছবির ক্যাপশন: অসুস্থ শিক্ষার্থীর মোঃ ইমরান হোসেনকে বাড়িতে যান সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন।

কুমিল্লার লালমাই উপজেলায় গোলাচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থীর বাড়িতে দেখতে গেলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন।

 ২৮ এপ্রিল সোমবার হোম ভিজিটের অংশ হিসেবে লালমাই উপজেলার গোলাচোঁ গ্রামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার ও সহকারী শিক্ষক ফাতেমা আক্তারকে সঙ্গে নিয়ে অসুস্থ শিক্ষার্থীর বাড়িতে যান সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন।

জানা যায়, গোলাচোঁ গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ ইমরান হোসেন অনেক ধরে হার্টের সমস্যা থাকার কারণে বিদ্যালয় যাচ্ছেন না। বিদ্যালয় না আসার কারণ জানতে বাড়িতে যান সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন। গিয়ে দেখেন সে অসুস্থ। ফলে তার শারীরিক সমস্যা এবং পারিবারিক সমস্যার বিষয়ে অভিভাবকের সাথে মতবিনিময় করেন।

 এসময় উপস্থিত ছিলেন গোলাচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার ও সহকারী শিক্ষক ফাতেমা আক্তার।

 তাছাড়াও ইতিপূর্বে তিনি কুমিল্লার বরুড়া উপজেলা, লাঙ্গলকোট উপজেলাসহ বিভিন্ন উপজেলায় সুনামের সাথে শিক্ষার্থীদের স্কুলমুখি করন ও প্রাইমারিতে ঝরে পড়ার প্রবনতা দূর করতে এবং অমনোযোগী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করতে হোম ভিজিট, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ, মা সমাবেশসহ ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উৎসাহ দিয়ে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ