কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯...
0:00
0:00

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭

কুমিল্লা গেজেট ডেস্ক প্রকাশ: ৬:২১ বিকাল | ২৮ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭
শেয়ার

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভি সামিউল হক জানান, প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। বাড়িটির মালিকেরা খনি উত্তোলন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। সেখানে খনির কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি জানান, প্রাথমিক তদন্তে অবহেলা ও অসতর্কতার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

লোহা, তামা, সোনা, কয়লা ও মূল্যবান পাথরসহ নানা খনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তান। দেশটির অর্থনীতিতে খনি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে খনি উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনকুমিল্লায় এসআরবির অভিযান, অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশেও সাম্প্রতিক সময়ে মূল্যবান পাথর উত্তোলনের কার্যক্রম বেড়েছে। খনির কাজে ব্যবহৃত বিস্ফোরক নিরাপদে সংরক্ষণ ও ব্যবহারের বিষয়টি এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

সূত্র: আলজাজিরা

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪