কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
দেশ পত্রিকার সম্পাদকের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির পুলিশ
দেশ পত্রিকার সম্পাদকের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির প...
0:00
0:00

দেশ পত্রিকার সম্পাদকের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির পুলিশ

কুমিল্লা গ্যাজেট ডেস্ক প্রকাশ: ১০:৫২ দুপুর | ২৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
দেশ পত্রিকার সম্পাদকের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির পুলিশ
শেয়ার

রাজধানীর গুলশানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছে পুলিশ। বুধবার সকালে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) তাঁর বাসায় যান। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান।

ওই এসআই তাঁকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা তামিল করতেই তিনি বাসায় এসেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়। মামলার বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এতে মাহমুদুর রহমান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে আসামি করা হয়। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানিসংক্রান্ত ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।

মামলার নথি অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি জারি করা হয়েছিল ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর। স্থগিত থাকা মামলায় ওই পরোয়ানা তামিলের জন্যই পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হয় বলে জানা গেছে।

আরও পড়ুনকুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬

২০১০ সাল থেকে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা করেন। এসব মামলায় রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা ও মানহানির মতো অভিযোগ আনা হয়। একাধিক মামলায় আদালতের রায় ও সাজাও হয়েছে। মাহমুদুর রহমানকে কারাভোগ করতে হয়েছে দুই দফায়। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পর শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে যেতে হয়।

জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করেছে। আইনমন্ত্রী সংসদে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনাও ঘটছে। সূত্র: যুগান্তর

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪