কুমিল্লা | বঙ্গাব্দ
দেবিদ্বার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা
দেবিদ্বার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা
0:00
0:00

দেবিদ্বার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তাঁরা দেবিদ্বার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতারা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় বিএনপি নেতারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ