কুমিল্লা | বঙ্গাব্দ
৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যু'দ্ধে প্রাণ গেল সাগরের
৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যু'দ্ধে প্রাণ গেল সাগরের
0:00
0:00

৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যু'দ্ধে প্রাণ গেল সাগরের

ছবির ক্যাপশন:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা এক বন্ধুর মাধ্যমে সাগরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার। এতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তায় কিশোর বয়স থেকে উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালাতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে আয় করতেন প্রায় ৭০ হাজার টাকা।

পরে সেখানে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিবারের অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়া এবং এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাঁকে জানিয়েছিলেন। তখন তিনি নিষেধ করেছিলেন। তাঁর অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তাঁর মৃত্যুর খবর দেন।

সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠান। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তাঁর ছেলে আর বেঁচে নেই।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ