কুমিল্লা | বঙ্গাব্দ
চৌদ্দগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডা. তাহেরের পক্ষ থেকে উপহার বিতরণ
চৌদ্দগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডা. তাহেরের পক্ষ থেকে ...
0:00
0:00

চৌদ্দগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডা. তাহেরের পক্ষ থেকে উপহার বিতরণ

ছবির ক্যাপশন:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কাশিনগর ইউনিয়নের নিলক্ষী বিষ্ণুপুর পূজামণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব উপহার বিতরণ করা হয়।

নিলক্ষী বিষ্ণুপুর পূজামণ্ডপের সভাপতি নিখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক শূরা ও কর্মপরিষদ  সদস্য শাহ মোহাম্মদ মিজানুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমাদের সৃষ্টিকর্তা সকল ধর্মের মানুষের সৃষ্টিকর্তা একজনই। আমরা সবাই সৃষ্টিকর্তাকে প্রভু হিসেবে মানি। কোনো ধর্ম মানুষকে খারাপ পথে পরিচালিত করে না কিংবা অসৎ পথ ও অন্যায় কাজ করতে শেখায় না। সকল ধর্মই মানুষকে সৎ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে। প্রতিটি ধর্ম মানুষকে মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে।

তিনি আরও বলেন, ডাঃ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। সে সময় হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছেন। তখন চৌদ্দগ্রামের একটি মন্দিরের জন্য সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের বরাদ্দ এনে দিয়েছিলেন তিনি। আগামীতেও জামায়াতে ইসলামী আপনাদের পাশে থাকবে। আজ ডাঃ তাহের ভাই আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন।

শাহ মিজানুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চায়। সে লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালন করতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহসিন কবির, নিলক্ষী বিষ্ণুপুর পূজামণ্ডপের সেক্রেটারি কনক কিশোর দাশ, ক্লাসিক মোটরস কুমিল্লার স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন, জামায়াত নেতা শফিকুর রহমান শফিউল্লাহ, জামাল উদ্দিন, আবুল কাশেম সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ