কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মা'দক-চো'রাচা'লান পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মা'দক-চো'রাচা'লান পণ্য উদ্ধার,...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মা'দক-চো'রাচা'লান পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের চারটি পৃথক অভিযানে ভারতীয় তৈরি বিভিন্ন পণ্য, হুইস্কি ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার শশীদল, ব্রাহ্মণপাড়া সদর ও দেউষ এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৩৫ মিনিটে শশীদল রেলস্টেশনসংলগ্ন তিন রাস্তার মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল ও ৭০ প্যাকেট বাজি উদ্ধার করা হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর মোড় থেকে ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং পানীয় ও ৬০০টি ওডোমস ক্রিম উদ্ধার করা হয়। এ সময় আলম মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের পাশে একটি প্রশিক্ষণকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় টিটু (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা।

এ ছাড়া বিকেল ৩টা ৫০ মিনিটে শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় সেতুসংলগ্ন সড়ক থেকে চার বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজিত চন্দ্র নমঃ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বুড়িচং উপজেলার আগানগর এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানায়, উদ্ধার করা পণ্য ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ